মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিপুল ভোটে জয়ী হবেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী : ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ১১.২৯ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বচ্ছ, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে শক্ত হাতে কাজ করছে, তাতে নির্বাচনে জনগণের রায়ই প্রতিফলিত হবে। আশা করি সেই রায়ে বিপুল ভোটে জয়ী হবেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের আওয়ামী লীগ নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আর দুই বছরের কম সময় বাকি। এই নির্বাচনে আমাদের প্রচারণার একটি বড় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনারা দেখছেন, আমাদের বিরুদ্ধচারীরা, দেশের বিরুদ্ধচারীরা দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার চালাচ্ছে, তার একটি বড় প্লাটফর্ম হিসেবে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে। তারা যেসব দেশে বসে এগুলো করে, সেসব দেশে আওয়ামী লীগের নেতারা আছেন, কমিটিও আছে। তাদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নানাভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ব্যবস্থা নেওয়া যায়। যে দেশে বসে অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই দেশের আইন অনুযায়ীও ব্যবস্থা নেওয়া যায়।

কিন্তু এটি সবক্ষেত্রে হচ্ছে না। যে দেশে বসে আমাদের দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সেই দেশের আওয়ামী লীগ নেতারা কী ব্যবস্থা নিচ্ছেন। সেটির ভিত্তিতে মূল্যায়ন হবে। সুতরাং এ কাজটি করার জন্য অনুরোধ জানাই।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বিদেশে অপপ্রচার চালাচ্ছে, সেসব দেশের আইনপ্রণেতাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সেসব দেশে আওয়ামী লীগ নেতাদের দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বিএনপিসহ সাম্প্রদায়িক অপশক্তির বিষয়েও সতর্ক করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com