সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ থেকে ঢাকাগামী চার জেলার বাস-ট্রাক বন্ধের ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ১১.০৫ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক  ঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের জয়দেবপুর টঙ্গি থেকে উত্তরা পর্যন্ত বেহাল সড়কটি চলাচলের উপযোগী না করায় রোববার থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী সকল বাস ও ট্রাক বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি। শনিবার বিকাল থেকে সন্ধ্যায় এ ঘোষণা প্রচার করে ময়মনসিংহ নগরে মাইকিং করেছে মটর মালিক সমিতি। জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা পরিবহন বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ গাজিপুরের জয়দেবপুর-টঙ্গীর ১২ কিলোমিটার সড়ক জরুরি ভিত্তিতে মেরামত করে গাড়ি চলাচল উপযোগী না করায় ১৬ জানুয়ারি (রবিবার) থেকে বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে।

এর আগে গত ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কর্মাস সরকারের সংশ্লিষ্ট মহলকে জয়দেবপুর-টঙ্গীর যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের হুশিয়ারী দিয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, এফবিসিসিআই সহসভাপতি ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. আমিনুল হক শামীম, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শংকর সাহা, জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান, সহ সভাপতি অধ্যাপক শ্যামল দত্ত, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা প্রমুখ।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিনের দাবী মতে, ‘পরিবহন মালিক শ্রমিকগণের নিজস্ব জরীপে দেখা যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রতি মিনিটে ৭টি যাত্রিবাহী গাড়ি বিভিন্ন রোড থেকে গাজীপুর হয়ে ঢাকা অভিমুখে চলাচল করে। হিসেব অনুযায়ী ঘণ্টায় যাতায়াত করছে ৪২০টি গাড়ি। ২৪ ঘন্টায় চলাচল করছে দশ হাজার ৮০টি গাড়ি। রাস্তা খারাপের কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জ্বালানি খরচ হয় ২০ লিটার বেশি। হিসেব অনুযায়ী ২৪ ঘন্টায় ১০ হাজার ৮০ গাড়িতে ২ লাখ এক হাজার ৬০০ লিটার তেল লাগে। যার অর্থমূল্য এক কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা। প্রতিদিন মালিকদের তেল বাবদ নষ্ট হচ্ছে ওই টাকা।

দিন দিন পরিবহন শিল্পের এই অতিরিক্ত খরচে মালিকরা তাদের গাড়ির কিস্তিসহ মেরামত যন্ত্রাংশ, টায়ার কোনটাই পরিচালনা করতে পারবে না। গাজীপুর-ঢাকার রাস্তার বেহাল অবস্থার কারণে আমদানী-রপ্তানি সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল বহনে ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে। শিল্প প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিও রোধ করা যাচ্ছে না। তাই পরিবহন শিল্পসহ সকল ব্যবসায়ীমহলের স্বার্থ রক্ষার লক্ষ্যে ১৬ জানুয়ারি থেকে ধর্মঘট শুরুর ঘোষণা দেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com