সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৬.১১ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এউপলক্ষে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কাযালয়ে জাতীয় ও দলিয় পতকা উত্তলোন করা হয়।

সকাল ৮টায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করেন স্থানীয় দলীয় নেতা কর্মিরা। এরপর সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: মিজানুর রহমান। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছানছুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো:এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক মো: জালাল উদ্দিন।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: খাইরুল আলম কমরেট, সাধারণ সম্পাদক মো: গোলাম মওলা রন্জু, যুগ্ন সাধারাণ সম্পাদক প্রভাষক মো: মোকাররম হোসেন বিদুৎ, পৌর আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক প্রভাষক মো: মোশারফ হোসেন, কাজিহাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: তোবারক হোসেন সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com