সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন

  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ৭.৪৪ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত তিনজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯১ জন। গতকাল ১৯ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১১৬ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৬ জন। শনাক্তের হার ৭ দশমিক ৩৪ শতাংশ। আজ এই জেলায় দুইজন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com