সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরে ট্রাকে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৪.২১ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার ভোর ৪টা ১০ মিনিটে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগনাল সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এর পর থেকে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, বুধবার ভোর ৪টার দিকে যাত্রীবিহীন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরে যাওয়ার পথে যশাই মোড় সংলগ্ন ৬ নম্বর রেলগেট পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। রেলগেট খোলা থাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে পড়লে ট্রেন তাতে ধাক্কা দেয়।

এ ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। সেই সঙ্গে ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেললাইন থেকে পাশে উল্টে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com