সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র সর্বোচ্চ করোনা সংক্রমণের মুখোমুখি

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ১.০৬ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র যখন সর্বোচ্চ করোনা সংক্রমণের মুখোমুখি, তখন সারা দেশের ছাত্রছাত্রীদের এই পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করতে খাপ খাইয়ে নিতে হচ্ছে।

ওমিক্রন ভাইরাস সংক্রমণে কোভিড-১৯ এ আক্রান্তদের সংখ্যা দিনে ৪ লক্ষ ছাড়িয়ে গেছে, যে সংখ্যা এক সপ্তাহ আগের চাইতে দ্বিগুন এবং দুই সপ্তাহ আগের চাইতে তিনগুন বেশি।

এই পরিস্থিতিতে স্কুলের কর্মকর্তারা শীতকালীন ছুটি যার মধ্যে বড়দিন ও নতুন বছরের ছুটি পড়েছে, সেই সময় যেসব এলাকায় সংক্রমণ ঘটেছিলো সেখানে ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে আনার কর্মসূটিতে পরিবর্তন আনার চিন্তা-ভাবনা করছেন।

লস অ্যাঞ্জেলেস এ ১১ই জানুয়ারির আগে স্কুল খুলছে না এবং স্কুল ভবনে প্রবেশ করতে তাদের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে। ওয়াশিংটন ডি সি’র স্কুলেও ছাত্রছাত্রীদের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে, যেখানে বুধবার থেকে স্কুলের ক্লাস শুরু হচ্ছে।

শিকাগো ও সিয়াটলের স্কুল প্রশাসন ছাত্রছাত্রীদের স্কুলে ফেরার আগে পরীক্ষা করার জোর পরামর্শ দিচ্ছেন, তবে তা বাধ্যতামূলক নয়। সংক্রমণ বৃদ্ধির কারণে অনেক স্কুলে যথেষ্ট শিক্ষক ও স্টাফ অনুপস্থিত, যারা সামনাসামনি ক্লাস নিয়ে থাকেন।

শিক্ষক ঘাটতি ও নতুন সংক্রমণের ঢেউ সামলানোর প্রয়াসের কারণে মিলওয়াকি, ক্লিভল্যান্ড, ডেট্রয়েট ও ফিলাডেলফিয়ার স্কুলগুলিকে তাদের কিছু বা সকল ক্লাস পরিবর্তন করে অনলাইনের মাধ্যমে নিতে বাধ্য করবে। মহামারী চলাকালীন সময় ছাত্রছাত্রীদের শিক্ষার এই পদ্ধতির ওপর নির্ভর করতে হবে।

স্কুলের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে এর প্রভাব পড়েছে।স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ঘোষণা করেছে যে ওয়াশিংটনে তাদের প্রধান জাদুঘরগুলি অভাবনীয় স্টাফ ঘাটতির জন্য বন্ধ থাকবে বা অন্তত ১২দিনের জন্য হ্রাস করা সময়ের জন্য খোলা থাকবে।

বহু বাণিজ্যিক বিমান সংস্থা যখন আবহাওয়া সমস্যা মোকাবেলা করছে, তাদেরকেও সুস্থ ক্রু সদস্যের অভাবে অনেক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com