সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তিন বছর পূর্বে আজকের এইদিনে চিরবিদায় নিয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১১.৫০ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের রাজনীতির এক বিরল চরিত্র সৈয়দ আশরাফুল ইসলাম। এই জানুয়ারি মাসেই তিনি জন্মেছিলেন, আবার এই জানুয়ারিতেই তিনি চলে গিয়েছিলেন চিরদিনের মতো। ময়মনসিংহ শহরে ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। ২০১৯ সালের আজকের দিনে (৩ জানুয়ারি) রাজধানীর ২১ বেইলি রোডের সরকারি বাসা খালি করে তিনি চলে যান চিরদিনের জন্য। এই সময়েই তিনি আস্তানা গাড়লেন বাংলার কোটি মানুষে বক্ষস্থলে; মানুষের বুকের যে অঞ্চলে অমর মানুষের বসবাস। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। ছিলেন রাজনীতির এক অনন্য কবি। তাঁর কবিতার কারুকার্যে আজো মোহিত বাংলাদেশ। সৈয়দ আশরাফুল ইসলামের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা। রাষ্ট্রপতির ছেলে হয়েও রণাঙ্গনে যুদ্ধ করেছেন। যুদ্ধকালীন রাষ্ট্রপতির ছেলে হয়েও শুকনো রুটি খেয়েছেন, স্টেনগান হাতে মাটিতে বুকে ভর দিয়ে যুদ্ধ করেছেন। ভারতীয় জেনারেল উবান স্বাধীনতা যুদ্ধ নিয়ে তার বইয়ে যে সাদামাটা, শান্ত আর বুদ্ধিদীপ্ত তরুণ যোদ্ধা আশরাফের কথা বলেছিলেন, তিনিই বাংলাদেশের সৈয়দ আশরাফ। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ছয় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে ২০১৯ সালের ৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সৈয়দ আশরাফ পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ২০১৮ সালের ৩ জুলাই তাঁকে সেখানে ভর্তি করা হয়। কিশোরগঞ্জ সদর আসনের টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক এলজিআরডি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নেই আজ তিন বছর। এই তিন বছরে রাজনৈতিকভাবে যেমনি অভিভাবকশূণ্য হয়ে পড়েছে কিশোরগঞ্জ, তেমনি বাংলাদেশ অনুভব করছে বিরল এই রাজনীতিকের শূণ্যতাকে। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আজো কাঁদে কিশোরগঞ্জ, কাঁদে বাংলাদেশ। তিন বছর পর এসেও তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। আওয়ামী লীগের চরম বিরুদ্ধবাদীরাও বলছেন, এ এক অপূরণীয় মৃত্যু। দলের ভেতরে-বাইরে জনপ্রিয়তা ঈর্ষণীয় এমন রাজনীতিবিদ কোন দলেই সাম্প্রতিককালে দেখা যায়নি। সৈয়দ আশরাফের এই কারিশমার রহস্য আজো অজানাই রয়ে গেছে, যা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শারীরিক মৃত্যু সেখানে একেবারেই তুচ্ছ। কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হবে। জেলার মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com