সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আত্রাইয়ের সমাস পাড়া হাটে আওয়মীলীগের পার্টি অফিস ভাংচুরের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৭.১৭ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে
 নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়নে আওয়মীলীগের পার্টি অফিস ভাংচুরের অভিযোগ।গত বৃহস্পতিবার (২৭ডিসেম্বর) সকাল ১০টায় আওয়ামীলীগ পার্টি অফিস ভাঙ্গচুর মালামাল ক্ষয়ক্ষতি অভিযোগ। আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী, নব নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা সহ তার সমর্থকদের বিরুদ্ধে।
এ ঘটনায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।  মামলার প্রধান আসামী হিসেবে এলাকার পল্লী চিকিৎসক খোকন হোসেনকে পুলিশ সেই দিন রাতেই আটক করেন।
এই বিষয়ে বিশা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার লোকজন একটা মিছিল নিয়ে এসে পার্টি অফিসের তালা ভেঙ্গে পার্টি অফিসে প্রবেশ করে পার্টি অফিসের সব কিছু ভেঙ্গে ফেলে এবং পার্টি অফিসের দেওয়ালে লাগানো সব ব্যানার পোষ্টার ছিড়ে  এক যায়গায় করে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। আমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে থানায় মামলা দায়ের করি।
বিশাইউনিয়নের ৪নং ওর্য়াড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান বলেন, সমাস পাড়া বাজারে যে পার্টি অফিস ভাংচুর অভিয়োগ মিথ্যা। এরকম ঘঠনা যদি ঘঠতো আমি এই ওর্য়াডের সভাপতি আমি কি জানতাম না।
বিশা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, সমাস পাড়ায় পার্টি অফিস ভাংচুরের মিথ্যা অভিয়োগে আমার কর্মীদের উপরে যা পুরোটাই সাজানো নাটক। হাটের পার্শে অফিস আগুন দিয়ে ব্যানার পুড়ালে তো মানুষ দেখবে। একটা পার্টি অফিস ভাংচুর ও লুটপাট হলো এলাকার আশেপাশের লোকজন কেউ জানলো না, কেউ কি দেখলো না। আসলে এ রকম কোন ঘঠনা ঘঠেনাই এটা পৃর্ব পরিকল্পিত সাজানো নাটক।
এই বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়নের সমাসপাড়া হাটে এক আওয়ামীলীগ পার্টি অফিস ভাংচুরের ঘঠনায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাদি হয়ে একটা মামলা দায়ের করেন।সে দিন রাতেই অভিয়ান চালিয়ে এক আাসামীকে আটক করে জেল হাজতে পেরণ করা হয়েছে এবং ঘঠনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com