সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

র‍্যাব-১১ ক্যাম্প লক্ষ্মীপুর থেকে নোয়াখালীতে স্থানান্তর

  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৬.১৫ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানান্তর করা হয়েছে র‍্যাব-১১ সিসিপি-৩ এর ক্যাম্প। এর আগে র‍্যাব-১১ সিসিপি-৩ এর কার্যক্রম লক্ষ্মীপুর থেকে পরিচালিত হতো। আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে বেগমগঞ্জ উপজেলার আমানতপুরে অফিস কার্যক্রম শুরু হয়। র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব সৃষ্টির পর থেকেই মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এতে করে জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে র‍্যাব। ইতোপূর্বে আমাদের লক্ষ্মীপুর অফিসের মাধ্যমে আমরা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতাম। অপরাধের মাত্রা ও কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় লক্ষ্মীপুর থেকে র‍্যাব-১১ এর ক্যাম্প স্থানান্তরের প্রয়োজন ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবকে আরও গতিশীল করার লক্ষ্যে ক্যাম্প নোয়াখালীর বেগমগঞ্জে স্থানান্তর করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র‍্যাবের আত্মপ্রকাশ হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইতোমধ্যে বাহিনীটি সফলতার মুখ দেখিয়েছে। ২০১৪ সাল থেকে র‍্যাব-১১ সিসিপি-৩ লক্ষ্মীপুর থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করবে র‍্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com