সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সমালোচনার মুখে কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য আলাদা জোন বাতিল

  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২.৩৪ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত নারী ও শিশুদের জন্য আলাদা জোন করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে পর্যটকসহ সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, “জেলা প্রশাসন পর্যটকদের মতামতের ওপর পুরোপুরি শ্রদ্ধাশীল। মূলত কিছু সংখ্যক পর্যটকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। বাস্তবায়নের পর এটা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া আসছে তাই এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে এ জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামালসহ সৈকত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com