সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ট্র্যাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৬.০৩ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

 আবু তালহা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ট্রাকচাপায় আব্দুল আজিজ (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের ইউসুফ আলীর ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঝাঐল থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com