সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে এক দিনে কোভিডের শনাক্তের নতুন রেকর্ড

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১.৪৫ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

কোভিডের মহামারি শুরুর পর থেকে সর্বাধিক নতুন দৈনিক সংক্রমণ দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে কোভিডের সর্বশেষ ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।

ইউএস সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, গত সোমবার যুক্তরাষ্ট্রে কোভিডে চার লাখ ৪০ হাজারের বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।

তবে, সিডিসি’র কর্মকর্তারা বলেছেন, বড়দিনের ছুটির কারণে কোভিড সংক্রমণের নিয়মিত প্রতিবেদন পেতে দেরি হওয়ার কারণে হয়তো আক্রান্তের সংখ্যা এত বেশি দেখা যাচ্ছে।

সিডিসি ডেটা ট্র্যাকার বলছে—গত ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে চার লাখ ৪১ হাজার ২৭৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা সিডিসির কাছে আসা এখন পর্যন্ত দৈনিক শনাক্তের সর্বাধিক সংখ্যা। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ মুহূর্তে কোভিড সংক্রমণের সাত দিনের গড় বৃদ্ধি এখন সর্বোচ্চ স্তরে রয়েছে।

অবশ্য, সিডিসির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ওমিক্রনের প্রকোপের হার সংশোধন করে বলেছেন, আগে উল্লেখ করা ৭৩ শতাংশের পরিবর্তে ওমিক্রনের সংক্রমণের হার বর্তমানে কমে ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।

চিকিৎসা নীতি বিশেষজ্ঞ স্কট গটলিয়েব বলেছেন, ওমিক্রন সংক্রমণের নতুন তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রে ‘বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর একটি বড় অংশ’ এখনও ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com