সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠিত।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৭.৪৩ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে ১১টি ইউনিয়নের নির্বাচিত ১৩২ জন জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান আওলাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার ও করিমগঞ্জ থানার  অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে চেয়ারম্যানদের শপথ গ্রহণ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com