মালদ্বীপে ছয় দিনের দ্বিপক্ষীয় সফর শেষে সোমবার দেশের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১টায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি সন্ধ্যায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।