সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

 নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় তিন যাত্রীর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১.৪৭ পিএম
  • ৬২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে যানজটের কারণে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। নারায়ণগঞ্জের  সন্ধ্যা ছয়টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে হতাহতের সঠিক পরিমাণ জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক নম্বর রেলগেইটের ক্রসবারটি নামানো ছিল না। আর বাসটি ছিল রেললাইনের উপরে। স্টেশনের অদূরে নারায়ণগঞ্জ গামী ট্রেনটির সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ট্রেন লাইনের দুই পাশের অবৈধ কিছু স্থাপনাও দুমড়ে-মুচড়ে যায়।

তারা বলেন, সাধারণত ক্রসিংয়ের সামনে এতো দ্রুত ট্রেন চলে না। তবে ট্রেনটির গতি বেশি ছিল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, তারা দুইজনের মৃতদেহ উদ্ধার করেছেন। অন্তত ৪ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, আনুমানিক সন্ধ্যা পৌনে ছয়টাক দিকে আনন্দ পরিবহনের বাসের (ঢাকা মেট্রো-ব: ১১-৪৩৭৪) সাথে ট্রেনটির সংঘর্ষ হয়। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের অদূরেই এই সংঘর্ষ হয়। ট্রেন চালককে এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com