সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চলবে :সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৩.১৭ পিএম
  • ৪৫২ বার পড়া হয়েছে

নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে। আমরা তো আগেই অ্যাপ্রোচ করে ফেলেছি। আমাদের টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্‌বোধন করা হবে। সেতুটি ২০২২ সালের জুনে উদ্‌বোধন করা হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘নতুন বছরে মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের উদ্‌বোধন হবে। সময় মতো তারিখ ঘোষণা করা হবে। এ দুটি প্রকল্পের কাজ শেষ করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য ২০২২ সাল।

ঢাকা নগর পরিবহণের উদ্‌বোধন করে মন্ত্রী বলেন, ‘ঢাকা নগরীতে সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি। পর্যায়ক্রমে এ সেবার বিস্তার হবে। আরেও নতুন রুট যুক্ত হবে। গোটা ঢাকা শহরকে একটা সুশৃঙ্খল পরিকল্পনার মধ্যে আনতে হবে। আরেও ৪২টি রুট করার পরিকল্পনা আছে। মাত্রতো শুরু হলো। ঢাকা সিটি ও এর আশপাশে এই রুট চালু হবে। এর মধ্যে নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুরও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com