সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বান্দরবনের বাদুরছড়া ঝর্ণায় ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে প্রাণ দিলো দুই বন্ধু

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩.০৪ পিএম
  • ৪৬৭ বার পড়া হয়েছে

বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার তারাছার বাদুরছড়া ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মোছাম্মৎ আদনিন নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তারাছা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (আইসি) মো. জাকির। আদনিনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় এবং তিনি একজন কলেজ শিক্ষার্থী। তার বাবার নাম জহিরুল ইসলাম।

এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করে পর্যটকেরা।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মির্জা জহির উদ্দিন ঘটনার বিষয়ে জানান, বান্দরবন বেড়াতে যাওয়া ১০ বন্ধুর মধ্যে একজন শুক্রবার ঝর্ণার কূপের পানিতে গোসল করতে নামে।

এসময় সে আস্তে আস্তে তলিয়ে যাওয়ার বিষয়টি হঠাৎ তার তিন বন্ধুর চোখে পড়ে। তখন ওই তিন বন্ধু তলিয়ে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করে কূপের তীরে উঠিয়ে দিলেও তারা নিজেরা পানির নিচে তলিয়ে যায়।

পরে অন্য শিক্ষার্থীরা কূপে খোঁজাখুঁজি করে মারিয়া ইসলাম নামে একজনের লাশ উদ্ধার করে বলে জানান তদন্ত কর্মকর্তা।

নিহত মারিয়া নারায়ণগঞ্জ হেরিটেজ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন বান্দরবন ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো: আমিনুল হক।

পুলিশ জানিয়েছে, রাতে প্রচণ্ড ঠাণ্ডা থাকায় উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটক উদ্ধারে নামতে পারেনি। তবে সকালে উদ্ধার তৎপরতায় নামেন তারা। খোঁজাখুঁজির পর বাদুরছড়া ঝর্ণার পাশের সাঙ্গু নদীর একটি বাঁক থেকে আদনিনের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এদিকে, আহনাফ আকিব নামে আরও একজন নিখোঁজ পর্যটকের খোঁজ করছে ডুবুরি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com