সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ওমিক্রন ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নেবে বলে হুঁশিয়ারী : বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৩.৫৬ পিএম
  • ৫২২ বার পড়া হয়েছে

ওমিক্রন ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নেবে বলে হুঁশিয়ারী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অন্য দিকে–ভ্যারিয়্যান্ট ওমিক্রন মোকাবিলায় নতুন সমন্বিত প্রচেষ্টার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় লন্ডনে নববর্ষ উদযাপনের প্রধান অনুষ্ঠান বাতিলের পদক্ষেপ নেয়া হচ্ছে।

করোনার নতুন ধরন ওমিক্রনে দিশেহারা পুরো বিশ্ব। এ পর্যন্ত ১০৬ দেশে ছড়িয়েছে অমিক্রন। ডেলটার থেকে নতুন ধরন অমিক্রনের সংক্রমণও বাড়ছে দ্রুত।

ডব্লিউএইচও বলছে, যাদের রোগ প্রতিরোধব্যবস্থা ভালো, তারাও আক্রান্ত হচ্ছেন ভয়ংকর এই ধরণে। ওমিক্রনের থাবায় ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে বলে হুঁশিয়ারী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমন রোধে পূর্ব প্রস্তুতি হিসেবে ইউরোপের অনেক দেশে বড়দিন এবং নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ক্রিসমাসের আগে নতুন কোনো বিধিনিষেধ জারি হবে না বলে জানিয়েছেন। ফলে লন্ডনের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

বড়দিনের পরে নতুন বিধিনিষেধ আসছে জার্মানীতে। এদিকে, পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে নাইটক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত হোম অফিস বাধ্যতামূলক করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ টি রাজ্যে অমিক্রন নিশ্চিত করা হয়েছে। এদিকে, জো বাইডেনের নতুন ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের যেসব হাসপাতালে স্বাস্থ্যকর্মী সংকট রয়েছে, সেখানে ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মীদের পাঠানো এবং সারা দেশে চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুদ রাখাসহ মার্কিনিদের জন্য বিনামূল্যে ৫০ কোটি কোভিড-১৯ টেস্ট কিট সরবরাহ করছে তাঁর প্রশাসন।

পাশ্ববর্তীদেশ ভারতে এ পর্যন্ত ২১৩ জন অমিক্রনে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সরকার দ্রুত ব্যবস্থা নিতে বলেছে রাজ্যগুলিকে। মহারাষ্ট্র এবং দিল্লিতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

এছাড়া বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ প্রয়োগের পরিকল্পনা চলছে ইসরায়েলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com