সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে ২জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১১.৪৩ পিএম
  • ৬৮১ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে দুই জন মারা গেছেন। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনাক্তের হার দশমিক ০৮ শতাংশ বেড়েছে। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৭ শতাংশ, আর আজ তা বেড়ে দাড়িয়েছে ১ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮২ জন। গতকাল ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫২ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল এক জন মারা গিয়েছিল।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২১ জন। শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় কেউ মারা যায়নি।
আজ  চট্টগ্রাম ও খুলনা বিভাগে এক জন করে মারা গেছেন। তবে ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com