সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মডেল ওয়ার্ড গড়তে চায় মেম্বার প্রার্থী তাহেরুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১২.৫৪ এএম
  • ৫৩২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি- আসন্ন ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তাহেরুল ইসলাম। ভোটের আগ মুহুর্তে বিশাল বহর নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। এবারের নির্বাচনে তাকে নির্বাচিত করলে ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করতে চান এই প্রার্থী।

ফুটবল মার্কার সমর্থকগণ জানান. তাহেরুল যুবক ও আত্মবিশ্বাসী একটা ছেলে। দিন রাত অনেক পরিশ্রম করতে পারে এবং ছেলেটা অনেক মিষ্টভাসী। আমরা এবার তাকে জয়যুক্ত করে ওয়ার্ডবাসীর যাবতীয় সুবিধা নিশ্চিত করতে চাই। ভোট সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হলে তার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। যার অনেক জনসমর্থন রয়েছে।

এই প্রতিবেদককে মেম্বার প্রার্থী তাহেরুল ইসলাম বলেন, আমার নির্বাচনী মার্কা ফুটবল। আমি জনগণের সেবার করার মনোভাব নিয়ে প্রার্থী হয়েছি। নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবো এমন আত্মবিশ্বাস আমার আছে। তাই ভোটারদের কাছে একটি করে ভোট প্রার্থণা করছি। জনগণ আমাকে নির্বাচিত করতে পারলে আমি জনগণকে সাথে নিয়ে কাজ করবো।

সরকারের দেওয়া সুযোগ সুবিধা মানুষের মাঝে পৌঁছে দিবো। তিনি আরও বলেন, ভোটাররা আমাকে খুব ভালোবেসে প্রতিশ্রুতিও দিচ্ছেন। নির্বাচনী মাঠে অনেক সারা পাচ্ছি। আগামি ২৬ ডিসেম্বর নির্বাচনে আমার বিজয় নিশ্চিত হবে এই প্রত্যাশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com