সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি’কে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেয়ার পরামর্শ : হানিফ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৩.৪৯ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপি’কে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ‘আমরা অনুরোধ করব মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন, আপনাদের মতামত সেখানে পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে, অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। সে পরামর্শ আপনারা দিন।
হানিফ আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রায় আগে এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের জন্য দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেটা অনুসরণ করে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। তাদের মতামতে সার্চ কমিটি গঠন করে এবং তাদের দেয়া নাম যাচাই-বাছাই করে নির্বাচন কমিটি গঠন করা হবে। এটাই হলো গণতান্ত্রিক, সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও বিএনপি আজ সমালোচনা করছে।
বিএনপি’কে উদ্দেশ করে হানিফ বলেন, ‘আমি ও প্রশ্ন রাখতে চাই, আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আপনারা নির্বাচন কমিশন আইন গঠন করেননি কেন? নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আপনারা যে কলঙ্ক তৈরি করে দিয়ে গেছেন, সেটি এখনো জাতির মনে আছে। আজিজ সাহেব মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এক কোটি বিশ লাখ ভুয়া ভোটার বানিয়ে তালিকা করেছিলেন। এসব মিথ্যা অপকর্ম ঢাকার জন্যই এখন নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন।
হানিফ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর আমরা ১২ বছর সময় পার করেছি। এ ১২ বছরে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে আমাদের সময় পার হয়েছে। জাতির বহু প্রত্যাশিত যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচারও আমাদের করতে হয়েছে। সবচেয়ে যে বড় আঘাতটা আমাদের এসেছিল, ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ড। ক্ষমতায় আসার পরেই এমন একটি ঘটনা আমাদের মোকাবিলা করতে হয়েছে। আর সেটির বিচার কাজও করেছি। এতো সব কাজের মধ্যে নির্বাচন কমিশন আইনটি গঠন করতে পারিনি।
তিনি বলেন, আশা করছি, আগামী বছরই আইনটি গঠন করতে পারবো। নির্বাচন কমিশন গঠনে দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি তা অনুসরণ করছেন রাষ্ট্রপতি। সব কাজ চলছে, বৈঠক হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচনই হলো গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও আজকে বিএনপি সমালোচনা করছে।
সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি’র চেয়ারম্যান লাকী ইনাম বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com