সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেড় যুগ পর বরগুনা জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৩.৩৩ পিএম
  • ৭১২ বার পড়া হয়েছে
মল্লিক মো জামাল বরগুনা প্রতিনিধিঃ-দেড় যুগ পর ২১ ডিসেম্বর বরগুনা জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি সমগ্র জেলায়। এদিকে সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশিদের তোরন, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা বরগুনা জেলা শহর। এ যেন এক নতুন শহরে রুপ নিয়েছে।
এ সম্মেলনে সভাপতি ও সাধারন  সম্পাদক এবং সংগঠনিক সম্পাদক পদসহ অন্যান্য গুরুত্বপুর্ন পদ লাভে একডজন প্রার্থী মাঠে রয়েছেন। চলছে নেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যানার, ফ্যাস্টুন, প্লাকার্ড, বিলবোর্ডে শহরের প্রান প্রধান সড়কে সমূহ সজ্জিত করা হয়েছে। সড়কের গুরুত্বপুর্ন স্থানে করা হয়েছে একাধিক দৃষ্টি নন্দন তোড়ন ও গেট। চলছে সম্ভাব্য সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশী নেতাদের নেতৃত্বে মিছিল-মিটিং, প্রচার-প্রচারনা। সম্মেলনকে কেন্দ্র করে কোন ধরনে আইন শৃংখলা বিঘ্ন সৃষ্টি না হয় সে জন্য পুলিশ প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছেন।
২১ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় বরগুনার ঐতিহ্যবাহী টাউন হল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থকে উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান  শেখ ফজলে শামস্ পরশ। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, ড. শামীম আল সাইফুল সোহাগ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত। সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান মহারাজ অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবনেতা শাহাবুদ্দিন সাবু। সম্মেলনের সকল পস্তুতি নেয়া হয়েছে বলেও জানান যুবলীগ নেতারা। সকল পদপ্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হবে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নতুন কমটি গঠিত হবে। সকলে সম্মেলনের সফলতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com