সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জামালপুরে শীতার্তদের পাশে দাঁড়ালেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু

  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১১.২৮ পিএম
  • ৫২৭ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক:  প্রচণ্ড শীতে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। রবিবার রাতে শহরের রেলওয়ে স্টেশন, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরের বিভিন্ন জায়গায় অন্তত ৪শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, একটি শীতবস্ত্র হলো, একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে শীতকালের তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু, সেখানে অন্তত শীতকালের মানবিক সাহায্য হিসেবে একটি কম্বল অসহায় মানুষের গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে, থাকবে। করোনার সময় দফায় দফায় খাদ্য, অর্থসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

পুরো শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়ে তিনি বলেন, আমার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীত মৌসুম জুড়ে অব্যাহত থাকবে। এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com