সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাবরিনা মৃত্যুর বিচারের দাবিতে জবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১১.০১ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে
হারুন, জবি প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাবিনা আক্তার মিতুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলা ছাত্র কল্যাণপরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইমদাদুল হক বলেন- সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ব্যাপকহারে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হলো অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানো। গত ১৮ ডিসেম্বর বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য আমাদের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীর ( সাবরিনা) অকাল মৃত্যু ঘটে।
জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ বিচারের দাবি ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন। ট্রেজারার অধ্যাপক ডঃ কামাল উদ্দিন আহমেদ বলেন- সাবরিনার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শোকাহত। সাবরিনের মৃত্যুতে দায়ী ব্যক্তিদের অতিশীঘ্রই আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের।
এ সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, ‘সাবরিনা আক্তার অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। আমরা তাকে হারিয়েছি। সাবরিনার মতো এমন মেধাবীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা চায় না। এ ঘটনায় জড়িতদের শাস্তি হওয়া দরকার৷ যদি শাস্তি হয় তাহলে এমন অনাঙ্ক্ষিত ঘটনা কমে যাবে বলে মনে করি।’ মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সাবরিনার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com