সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১২.০৪ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই বিজয় মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শনিবার(১৮ ডিসেম্বর)দুপুরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে শুরু করে।

বিকেল ৪টায় মিছিলের শহরে পরিণত হয় তালতলী বন্দর। উপজেলা আওয়ামী লীগের কার্যলয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো.ফজলুল হক জোমাদ্দার, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির, ও সম্পাদক মু.তৌফিকুজ্জামান তনু,এ ছাড়া উপজেলা সদরের ৭টি ইউনিয়নের নেতা কর্মী সহ কয়েক হাজার মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com