সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৫.১১ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ী প্রেসক্লাব এর স্থায়ী কার্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, ফুলবাড়ীর সাংবাদিকরা নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে আসছে। ফুলবাড়ী প্রেসক্লাব ১৯৮১ সাল থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করেই এতোদূর পৌঁছেছে। আগামীতেও এভাবেই তারা বহুদূর এগিয়ে যাবে।
গতকাল বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী উপজেলা পরিষদ রোডস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মণ্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি হারুন-উর-রশীদ, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম প্রমুখ।
এতে ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com