সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নয়াবাজার থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৫.১৪ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াবাজার এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো  মোঃ ইমান হোসেন, মোঃ জুম্মন মোল্লা ও মোঃ নুর হোসেন মোল্লা। এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়।

 

এ সংক্রান্তে ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর, ২০২১ (শনিবার) সন্ধ্যা ০৫:৪৫ টায় বংশাল থানার নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ইমান, জুম্মন ও  নুর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা উদ্ধারকৃত প্রাইভেটকার ব্যবহার করে কৌশলে দেশের সীমান্তবর্তী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com