সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকায় ফেরেননি ডা. মুরাদ হাসান

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৫.০৫ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

সব প্রস্তুতি নিয়ে রাখলেও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ঢাকায় ফেরেননি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকায় ফেরার টিকেট কাটা ছিল তাঁর। তবে, শেষ পর্যন্ত তিনি নির্ধারিত ফ্লাইটে আসেননি দেশে। ডা. মুরাদের সঠিক অবস্থান নিয়ে তাই বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে দেশ ছেড়ে কানাডার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। কিন্তু, করোনাকালীন কানাডা ভ্রমণের যথাযথ অনুমোদনের কাগজপত্র না থাকা এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদের কারণে দেশটিতে প্রবেশাধিকার পাননি ডা. মুরাদ।

পরে কানাডা থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুরাদ। জানা গেছে, দুবাই বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ ইউএই’র ভিসা না থাকায় ডা. মুরাদকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দুবাইয়ে বাংলাদেশি কনস্যুলেট খুললে সেখানে ভিসা তৈরির প্রক্রিয়া শুরু করবেন মুরাদ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে আজ রোববার ভোর ৭টা ৫৬ মিনিটে দুবাই থেকে আসা ইকে-৫৮২ ফ্লাইটে দেশে ফেরেননি তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে হুমকিমূলক ফোনালাপ ফাঁস হলে তীব্র সমালোচনায় পড়েন ডা. মুরাদ।   এবং জামালপুর জেলা আওয়ামী লীগের পদ হারান ডা. মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com