সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডা. মুরাদ হাসানসহ এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৪.৪৭ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম বাদী হয়ে আজ রোববার দুপুরে মামলাটি করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, কুৎসিত ও মর্যাদাহানীকর মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ মহিউদ্দিন হেলাল নাহিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করেছেন। আসামিরা ব্যারিস্টার জাইমা রহমানসহ নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক ও আইনত শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫/২৯/৩১/৩৫(১)(২) ধারায় সাইবার ট্রাইব্যুনাল আদালত রাজশাহীতে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে আদেশ দেবেন।

একই তথ্য জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা।

মামলা করার সময় আদালতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রইসুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল মালেক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন, অ্যাডভোকেট সামশাদ বেগম মিতালী উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com