সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শিশুসহ ১১ জন গ্রামবাসীকে হত্যার জন্য মিয়ানমারের জান্তার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৪.২৮ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মিয়ানমারের অশান্ত মধ্যাঞ্চলে শিশুসহ ১১ জন গ্রামবাসীকে হত্যার ঘটনাকে ওয়াশিংটন “বিশ্বাসযোগ্য এবং বিরক্তিকর  হিসেবে বর্ণনা করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ মিয়ানমারের জান্তার নিন্দা করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম ও বাসিন্দারা জানিয়েছে সামরিক গাড়িবহরে মাইন এবং বোমা হামলার একদিন পর সৈন্যরা সাগাইং অঞ্চলের ডোনটাও গ্রাম থেকে ১১ জনকে আটক করেছে। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং জাতিসংঘের মহাসচিব ঐ বিবৃতি দেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার দেশটির প্রাক্তন নাম ব্যবহার করে বলেছেন, “আমরা এই বিশ্বাসযোগ্য ও বিরক্তিকর প্রতিবেদনে ক্ষুব্ধ যে বর্মার সামরিক বাহিনী উত্তর-পশ্চিম অঞ্চলে শিশুসহ ১১ জন গ্রামবাসীকে বেঁধে তাদের জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ।

১০ মাস আগে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী মিয়ানমারের জান্তা এই দাবি অস্বীকার করেছে।

সারা দেশে অভ্যুত্থান বিরোধী গোষ্ঠীর সঙ্গে জান্তা রক্তাক্ত লড়াইয়ে লিপ্ত রয়েছে।

রাষ্ট্র-সমর্থিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার সংবাদপত্র শুক্রবার জানিয়েছে যে প্রতিবেদনগুলি “ভুয়া” এবং “স্থানীয় ও আন্তর্জাতিক মাধ্যমের ষড়যন্ত্রের প্রমাণ।”

নাম প্রকাশ না করার শর্তে এএফপির সঙ্গে কথা বলার সময় একজন বাসিন্দা বলেছেন, সৈন্যরা গ্রাম ছেড়ে যাওয়ার পর তারা “হাত বাঁধা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। দেহগুলো থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল।

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে মাটিতে বেশ কয়েকটি বাজেভাবে পোড়া মৃতদেহ পড়ে আছে।

দেহাবশেষ দেখানোর উদ্দেশ্যে তোলা ঐ ভিডিও ক্লিপটিতে একটি কণ্ঠস্বর শোনা গেছে যেখানে ঐ ব্যক্তি বলছেন, এটি আমাদের সকলকে কষ্ট দেয়… এদের দেখে মানুষ মনে হচ্ছে না।

মঙ্গলবারের আগে এই ভিডিও ক্লিপটি অনলাইনে পোস্ট করা হয়েছে কিনা তার কোন প্রমাণ পাননি এএফপির ডিজিটাল ভেরিফিকেশন রিপোর্টাররা। এই ভিডিওটি কোথায় চিত্রায়িত করা হয়েছে বা এটি নির্ভরযোগ্য কিনা তা সনাক্ত করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com