সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাব রেজিস্টার অফিসসমূহের অডিট আপত্তির বিষয়ে ব্যবস্থা নিয়ে নিষ্পত্তির সুপারিশ

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৩.৪২ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

 সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আইন ও বিচার বিভাগের সাব রেজিস্টার অফিসসমূহের অডিট আপত্তির  ব্যাপারে যথাথত ব্যবস্থা নিয়ে নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস শহীদ,  মোঃ শহীদুজ্জামান সরকার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন এবং আহসানুল ইসলাম টিটু সভায় অংশগ্রহণ করেন। সভায়  সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৫, ৫৬, ৫৭ তম বৈঠকের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
প্রতিরক্ষা অডিট অধিদপ্তর কর্তৃক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (সশস্ত্র বাহিনী বিভাগ) প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর এর ২০১৭-২০১৮ অর্থবছরের বার্ষিক অডিট রিপোর্ট (২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭) ‘প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর এর ২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বার্ষিক অডিট রিপোর্ট ২০১৭-২০১৮’ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১ থেকে ৮ পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়।
সভায় সাংবিধানিক প্রতিষ্ঠান অডিট অধিদপ্তরের আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাব রেজিস্টার অফিসসমূহের ২০১২-২০১৪ হতে ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক অডিট রিপোর্টে  উত্তাপিত ২০১৩-২০১৪, ১৫, ১৬,১৭ অর্থ বছরের অডিট আপত্তির ওপর আলোচনা করা হয়।
অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১ থেকে ৬ পর্যন্ত বিস্তারিত  এ সভায় আলোচনা করা হয়।
সভায় জমির শ্রেণি পরিবর্তন করে রেজিস্ট্রেশন করায় রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য শুল্ককরাদি কম আদায় করায় সরকারের রাজস্ব ক্ষতির অডিট আপত্তিতে কমিটি ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে নামজারি যাতে যথাযথভাবে করা হয় সে বিষয়ে সুপারিশ করা হয়। সাথে সাথে আপত্তিকৃত টাকা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ও অনিয়ম চিহ্নিত করে প্রতিকারের উপায় উল্লেখ করার সুপারিশ করা হয়।
সভায়  উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সভায় সিএজি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক, আইজিআরের মহাপরিদর্শক, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

(বাসস)whatsapp sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com