সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মগটুলা ইউনিয়নের সাবেক মেম্বার মেজবাহ উদ্দিনের নির্বাচনী প্রচারণা

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ২.১২ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

মুহম্মদ আবুল বাশার:  ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ মেজবাহ উদ্দিন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হিসেবে প্রচারনা চালিয়ে যাচ্ছে। মগটুলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মেজবাহ উদ্দিন বিগত সময়ে এলাকায় সাধারণ মানুষের সাথে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেন।

এরই অংশ হিসেবে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড নাউরী থেকে মেজবাহ উদ্দিন নিজের প্রার্থী হওয়ার মত প্রকাশ করেন। মগটুলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও মেজবাহ উদ্দিন মেম্বার হওয়ার লক্ষ্যে ভোটারদের জনমত নেওয়ার জন্য কাজ করছে।

তিনি বিভিন্ন জন গরুত্বপূর্ণ জায়গায় মানুষের সাথে কুশল বিনিময় করতে লক্ষ করা যায়। এ ছাড়াও পাড়ায়- মহল্লায়, চা ষ্টলে, বাড়িতে গিয়ে জনগনের খোজ খবর নেয়। মেজবাহ উদ্দিন বিগত সময়ে মেম্বার থাকা কালিন ৫নং ওয়ার্ডের লোকদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করেন। ৫নং ওয়ার্ডের ভোটার সংখ্যা আনুমানিক প্রায় তিন হাজার চার শত। মেজবাহ উদ্দিন মধুপুর বাজারের একজন ব্যবসায়ী।

এ ছাড়াও তার কৃষি কাজ, মাছের চাষ করেন। সামাজিক উন্নয়ন মুলক কাজে মেজবাহ উদ্দিন নিয়োজিত রয়েছে। এবারের ইউপি নির্বাচনে জনগনের সমর্থনে ইউপি মেম্বার নির্বাচিত করার দাবি এলাকাবাসির। এ ব্যাপারে মেজবাহ উদ্দিন প্রতিনিধিকে বলেন জনগনের ব্যাপক সমর্থন দিয়ে আমাকে মেম্বার নির্বাচিত করলে আমি ৫নং ওয়ার্ডের লোকদের সাথে নিয়ে সুন্দর ওয়ার্ড গরে তোলব, ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com