সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে বলৎকার করতে গিয়ে জনতার গন ধোলাই খেলেন আনসার কমান্ডার

  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১.৪১ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি: রগুনার তালতলীতে এক আনসার কমান্ডার বলাৎকার(ধর্ষণ) করতে গিয়ে জনতার হাতে গন ধোলাই খেয়েছেন আর সেই গন ধোলাইর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাগেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, কড়ই বাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামের মৃত্যু মোতাহার মিয়ার পুত্র মো.কুদ্দুস, এলাকায় তিনি কুদ্দুস কমান্ডার ও জ্বীন কুদ্দুস নামে পরিচিত। ছাত্র ও যুবকদের বলাৎকারের (ধর্ষণ) ভয়ানক নেশা তার। এই বিকৃত নেশায় এমনই আচ্ছন্ন ছিল প্রতিনিয়ত বিভিন্ন কৌশলে তিনি শিশু থেকে যুবকদের বলৎকার করতেন বিদেশ গামী এক যুবককে হরমোন টেস্টের কথা বলে বলৎকার করতে গিয়ে জনতার গন ধোলাইর শিকার হন। আর ঐ গন ধোলাইর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা গেছে কয়েকজন যুবক তাকে ধরে গণধোলাই দিচ্ছে আর কুদ্দুস তাদের পায়ে পরছেন। এর কিছুদিন আগেও এক সুইপার যুবককে বলৎকার করে আহত করেন।জানাগেছে কুদ্দুস জ্বিন ছাড়ানোর কথা বলে অনেক নারীর সর্বনাশ করেছেন।আর চাকরি দেওয়ার কথা বলে প্রায় কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এবিষয়ে অভিযুক্ত মো. কুদ্দুস মিয়া জানান, এলাকার মাদকসেবি ও মাদকবিক্রেতাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার কারনে। তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আর ছোট সময় আমার উপর জ্বিনের আসর ছিল তাই অনেক জ্বিন কুদ্দুস বলে। আর চাকরি দেওয়ার নাম করে কারো কাছ থেকে কোন টাকা পয়শা নেইনি।তবে আমার এক শিক্ষক আমার কাছে টাকা পেতেন তিনি মামলাও করেছিলেন তার টাকা দিয়ে দিয়েছি। আরএকজন ফায়ার সার্ভিসে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন সে বিষয় জানি। বলাৎকারের ভিডিওর বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মাদক ব্যবসায়িরা আমাকে মারধর করে ঐ ভিডিও করেছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.আবদার মোল্লা বলেন, আমাদের কাছে কুদ্দুস মিয়ার নামে অনেক অভিযোগ আসছে, আর আমিও ভিডিও পেয়েছি এ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হয়েছে, তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যাবস্থ্যা গ্রহন করা হবে। এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাখাওয়াৎ হোসেন তপু বলেন,আমরা এবিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com