সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডা. মুরাদ কোথায় যাবেন সেটা তাঁর ব্যাপার : আসাদুজ্জামান খাঁন কামাল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৭.০০ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তাঁর ব্যাপার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন । তিনি কোথায় যাবেন, তা নিয়ে আমাদের বলার কিছু নেই।

আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ডা. মুরাদ। সম্প্রতি তাঁর ভাইরাল হওয়া একটি ফোনকলে বাংলা সিনেমার একজন নায়িকার সঙ্গে অশ্লীল, অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেন ডা. মুরাদ।
এ ছাড়া মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলেন। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। একপর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেন। দলীয় পদও হারান।

এই অবস্থায় ডা. মুরাদ হাসান বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন- এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি (ডা. মুরাদ) বিদেশে যাবেন নাকি দেশে থাকবেন, এটা উনার ব্যাপার।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছে। মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে তিনি (খালেদা জিয়া) কারাগারের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে সরকারের পক্ষে পুনরায় মানবিকতা দেখানোর সুযোগ নেই।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে তাঁর ভাই যে আবেদন করেছেন, সেটা আইন মন্ত্রণালয় পাঠানোর পর তা নিয়ে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। সেই আবেদন এখনও আইন মন্ত্রণালয়ে আছে। তবে আদালত থেকে যে আদেশ আসবে, সেটাই করা হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার ইস্যু নিয়ে মিলাদ মাহফিল করতে পারে। তবে, আন্দোলনের নামে সহিংসতা করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব আমাদের ভ্রাতৃপ্রতিম বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে ওআইসি সম্মেলনে এ নিয়ে আলোচনা করবে সৌদি আরব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com