সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মহামারীর কারণে স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানে দেয়া হচ্ছে নোবেল পুরস্কার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২.২৬ এএম
  • ৬৮৩ বার পড়া হয়েছে

২০২১ সালের তিনজন নোবেল পুরস্কার বিজয়ী গতকাল সোমবার বলেছেন, বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন। তবে তারা এখনও আশাবাদী।

মহামারীর কারণে নোবেল পুরস্কার বিজয়ীরা এ বছর স্থানীয় পর্যায়ে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কার পেতে শুরু করেছেন।

কোভিড-১৯ এর কারণে দ্বিতীয় বছরের মত স্টকহোমের ঐতিহ্যবাহী আনুষ্ঠানিক ভোজ বাদ দেয়া হয়। ঐ ভোজে রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীরা অংশগ্রহন করে থাকেন। গত অক্টোবরে এদের নাম ঘোষণা করা হয়েছিল। নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার আলাদাভাবে দেয়া হয়।

সাহিত্যে নোবেল বিজয়ী আব্দুলরাজাক গুরনাহ সর্ব প্রথম পুরস্কার পান। সেন্ট্রাল লন্ডনে অবস্থিত সুইডেনের রাষ্ট্রদূতের বিশাল এক জর্জিয়ান আমলের আবাসস্থলে সোমবার এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে ঐ পুরস্কার দেয়া হয়।

রোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ইতালির নাগরিক জর্জিও প্যারিসি পুরস্কার গ্রহণ করেন। পদার্থবিজ্ঞানে অপর নোবেল বিজয়ী (যুক্তরাষ্ট্র ভিত্তিক) সিউকুরো মানবে, রসায়নে নোবেল বিজয়ী ডব্লিউ. সি. ম্যাকমিলান এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী জোশুয়া ডি অ্যাংরিস্টকে পদক ও ডিপ্লোমা দেয়া হবে ওয়াশিংটনে।

রসায়নে নোবেল বিজয়ী ম্যাকমিলান, পদার্থবিজ্ঞানে পুরস্কার বিজয়ী জার্মানির নাগরিক ক্লাউস হ্যাসেলম্যান এবং অর্থনীতিতে পুরস্কার বিজয়ী (যুক্তরাষ্ট্রে বসবাস করেন) নেদারল্যান্ডসের নাগরিক গুইডো ইমবেনস গতকাল সোমবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। সেখানে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, মানুষের জন্য কোন বিষয়টিকে তারা সবচেয়ে বড় সমস্যা হিসেবে বিবেচনা করেন এবং তারা কি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন?

এর জবাবে তিনজনই জলবাযু পরিবর্তনের কথা বলেছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ইমবেনস, জলবায়ু পরিবর্তনকে বিশ্বের ‘অতি বড় সমস্যা’ হিসেবে অভিহিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com