মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজের চট্টগ্রাম বন্দরে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২.১২ এএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে
 মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম চট্টগ্রাম ৮ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া কো-অপারেশন এফ্লোট রেডিনেস এন্ড ট্রেনিং (কারাত)-২০২১ (Cooperation Afloat Readiness and Training (CARAT)-2021 এ অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ USS TULSA আজ বুধবার (০৮-১২-২০২১) চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছেছে। সফরকারী জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজটিকে স্বাগত জানান। জাহাজটি চট্টগ্রাম বন্দরে আগমনের প্রাক্কালে নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্য পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজটির অধিনায়ক কমান্ডার উইলিয়াম ডিভোর‌্যাক (Commander William Dvorak) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক এবং কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও জাহাজটির অধিনায়ক আগামী ০৯ ডিসেম্বর ২০২১ চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) এ মহড়ার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। গত ০৪ ডিসেম্বর ২০২১ হতে চলমান মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর Littoral Combat Ship (LCS) USS TULSA, MH-60S হেলিকপ্টার এবং বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান, প্রত্যয়, দূর্জয় এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ) অংশগ্রহণ করে। যৌথ এ প্রশিক্ষণ মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির উপর ভিত্তিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা। উলে­খ্য মহড়া শেষে জাহাজটি আগামী ১১ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ ত্যাগ করার আশা রাখেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com