সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউনেস্কো বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১০.৫৯ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। ইউনেস্কো বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কারও  ঘোষণা করেছে।

এ বছর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪১তম জেনারেল কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে এ পুরস্কার প্রদান করেছেন।
আজ গোপালগঞ্জে শেখ মনি স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ২০২১ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পথে পথে বিজয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের এক আঞ্চলিক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জের  জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর ও মুক্তিযোদ্ধা ফিরোজ খান।
ডা. দীপু মনি বলেন, অতীতের সরকার বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চেয়েছিল। ৭ই মার্চের  ভাষণকে নিষিদ্ধ করেছিল।

তারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com