সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিল্লীতে ওমিক্রন আক্রান্তের সন্ধান, ভারতে পাঁচজন ওমিক্রন আক্রান্তের

  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৩.১৩ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

কয়েকদিন আগে তানজানিয়া থেকে ভারতে এসেছিলেন এক ব্যক্তি। বিমান বন্দরেই দেখা যায়, তার হালকা জ্বর আছে। তিনি লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি হন। পরে কোভিড টেস্টে পজিটিভ হয়েছিলেন। তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছিল। রবিবার জানা গেল, তিনি কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ভারতে পাঁচজন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেল। সরকারি সূত্রে জানানো হয়েছে, ওই ব্যক্তি আগে কোন কোন দেশে গিয়েছেন তার খোঁজ নেওয়া হচ্ছে।

গত সপ্তাহের শুরুতে কর্নাটকে প্রথম দু’জন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। পরে গুজরাট ও মহারাষ্ট্র থেকে আরও একজন করে ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলে। গত ২৫ নভেম্বর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ওই ভ্যারিয়ান্টের সন্ধান পাওয়া যায়।

এর মধ্যে জানা যায়, যে দেশগুলিতে ওই ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়েছে, সেখান থেকে কয়েকজন ভারতে এসে ‘নিখোঁজ’ হয়ে গিয়েছেন। তারা বাধ্যতামূলক কোভিড টেস্ট করাননি। কোয়ারান্টাইনেও থাকেননি। তাদের থেকে ওমিক্রন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সরকারি সূত্রে খবর, উত্তরপ্রদেশের মিরাটে সম্প্রতি ৩০০ জন বিদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে ১৩ জনের খোঁজ নেই। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের অন্তত সাতজন এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। ওই দেশেই প্রথম ওমিক্রন ভ্যারিয়ান্ট দেখা দিয়েছিল।

চণ্ডীগড় পুলিশ সূত্রে খবর, গত বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে এক মহিলা ভারতে আসেন। বিমান বন্দরে তার কোভিড পরীক্ষায় নেগেটিভ আসে। বিমান বন্দর কর্তৃপক্ষ তাকে বাড়িতে কোয়ারান্টাইনে থাকতে বলে। কিন্তু তিনি বাড়িতে না গিয়ে হোটেলে উঠেছিলেন।

দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে এসে নিখোঁজ হয়ে গিয়েছেন ১০ জন। কর্নাটকের রাজস্ব মন্ত্রী আর অশোক জানিয়েছেন, বিমান বন্দরের নিরাপত্তারক্ষীরা তাদের খুঁজছেন।

শনিবার জিম্বাবোয়ে থেকে জামনগর আসেন ৭১ বছর বয়সি এক ব্যক্তি। টেস্টে তিনি কোভিড ১৯ পজিটিভ হন। তার নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে বেরিয়েছে, তিনি ওমিক্রন আক্রান্ত। এর আগে কর্নাটকে বিদেশ থেকে আসা দুজন ওমিক্রন পজিটিভ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com