সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ও আই সি ‘র নেতৃত্বে আফগানিস্তান বিষয়ে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে পাকিস্তান

  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৭.১৩ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

পাকিস্তান শনিবার বলেছে যে তারা আফগানিস্তানে, মানবিক ও অর্থনৈতিক সংকট এড়াতে এই মাসের শেষের দিকে ইসলামিক দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলনের আয়োজন করবে।

পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পূর্বাঞ্চলীয় শহর লাহোরে সংবাদদাতাদের বলেছেন যে ৫৭-জাতি বিশিষ্ট অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের এই বিশেষ বৈঠক, বর্তমান চেয়ারম্যান সৌদি আরবের অনুরোধে ১৯শে ডিসেম্বর ইসলামাবাদে আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক এবং জাতিসংঘের সংশ্লিষ্ট ত্রাণ সংস্থার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।

কুরেশি বলেন,  সম্মেলনের আয়োজনের উদ্দেশ্য হ’ল মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা । এই সংকট আফগানিস্তান বা বৃহত্তর বিশ্বের স্বার্থের অনুকুলে নয় এবং এটি কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এড়ানো যায় ।

তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক সংস্থানগুলিকে একত্রিত করার চেষ্টা করব কারণ সংকট এড়াতে আমাদের তাদের প্রয়োজন,”।

জাতিসংঘ অনুমান করেছে প্রায় দুই কোটিরও বেশী মানুষ, যা আফগানিস্তানের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, বছরের পর বছর যুদ্ধ, কঠিন খরা এবং প্রচন্ড দারিদ্র্যের কারণে তীব্র খাদ্য ঘাটতির সম্মুখীন হচ্ছে।

কুরেশি সতর্ক করে বলেন, এই অবস্থায় আফগানিস্তানকে পরিত্যাগ করা একটি ঐতিহাসিক ভুল হবে ৷ তিনি বলেন ,  অস্থিতিশীলতা নতুন করে সংঘাতের পথ দেখাতে পারে, এর ফলে প্রতিবেশী দেশগুলি এবং পশ্চিমি দেশগুলোতেও শরণার্থীদের ঢল নামতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার সরকার আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলকেও ইসলামাবাদে ওআইসি বৈঠক ও সংশ্লিষ্ট সমাবেশে আমন্ত্রণ জানাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com