সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সদর অফিসার্স ক্লাবে ৩ কর্ম কর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১.০৬ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনে কর্মরত তিনজন কর্মকর্তা উপজেলা ইন্জিনিয়ার মোঃ শাহ নেওয়াজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী, উপজেলা এলজিইডি শাখার উপ সহকারী প্রকৌশলী হাসান আলীর বদলীজনীত কারণে তাদের উপলক্ষে অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট এবং ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেন অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দরা। অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজার সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদায়ী ৩কর্মকর্তা সদর উপজেলায় যোগদানের পর থেকে এলাকার গণমানুষের কল্যাণে সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে গিয়ে তাদের অক্লান্ত শ্রম ও ত্যাগ অবদানের কথা তুলে ধরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বিশেষ অতিথি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন- আগামীতেও তারা তাদের নতুন কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে প্রাশাসন ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিদায়ী বক্তারা বলেন, ময়মনসিংহ সদর এলাকার মানুষের সাথে কাজ করতে গিয়ে তাদের সাথে আত্মার সাথে সর্ম্পক হয়ে গেছে। কাজ করতে গিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ও স্থানীয় এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছেন, এ জন্য তারা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com