সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা নয়, লন্ডনে প্রথম ওমিক্রনের হদিশ পান ইজরায়েলের চিকিৎসক

  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১২.১০ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

এতদিন ঠিক যে ভয়টা ছিল, সেটাই সত্যি হল। ভারতে হানা দিল করোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন।  কর্ণাটকে দু’জনের শরীরে মিলেছে এই ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, এখনও ৩০টি দেশে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সার্স-কোভ-২ ভাইরাসটি অণুবিদ্যায় বিদ্যমান থাকলেও রূপভেদে এটি প্রধানত চার প্রকারের ছিল। এদের প্রত্যেকের নাম গ্রিক বর্ণমালার অক্ষর দিয়ে। লামডা, আলফা, বিটা এবং গামা। চরিত্রে বাকি প্রজাতির থেকে বেশ কিছুটা আলাদা ওমিক্রন

। বিজ্ঞানীদের হাতে এখনও পর্যন্ত যে তথ্য এসেছে তা বিশ্লেষণ করে দেখা গিয়েছে এর বদল হয়েছে মূলত স্পাইক প্রোটিনে। ৩২ বার স্পাইক প্রোটিনের জিনগত কাঠামোতে বদল হয়েছে। জিনের প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডের স্থান বদল হয়েছে ৩২ বার। ফিউরিন (একটি প্রোটিয়েজ উৎসেচক) ক্লিভেজ সাইটেও মিউটেশন হয়েছে ৩ বার। অর্থাৎ রূপ না বদলালেও চরিত্র বদলেছে বেশ কিছুটা।

দক্ষিণ আফ্রিকায় এই ওমিক্রনের প্রথম হদিশ মিললেও, চাঞ্চল্যকর দাবি করেছেন ইজরায়েলের চিকিৎসক   ্এলিড মাউর। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকা নয়, বরং লন্ডনে প্রথম ওমিক্রনের  অস্তিত্ব খুঁজে পান তিনি।

সংবাদ সংস্থা গার্ডিয়ানকে তিনি জানান, ১৯ নভেম্বর তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে ইজরায়েলে ফেরার পর শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করেন। পরীক্ষা করলে ২৭ নভেম্বর তিনি করোনা পজিটিভ হন। তিনি বলেন, “আমি নিশ্চিত অন্তত ১০ দিন আগে আমি লন্ডনে ওমিক্রনের হদিশ পাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com