সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে কয়েকজন নতুন করোনা ভাইরাস ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত

  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১২.০০ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, নিউ ইয়র্কে বেশ কয়েকজন নতুন করোনা ভাইরাস ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজন নভেম্বরের শেষ ভাগে ম্যানহাটান এ এনিমে কনভেনশন বা অভিন্ন পেশাজীবি সম্মেলনে যোগ দিতে আসেন এবং পরে মিনেসোটা ফিরে গেলে তাকে ওমিক্রন পজিটিভ শনাক্ত করা হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কনভেনশনে যোগ দেন নি, এমন আরো ৫ জন সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে অনর্ভুক্ত রয়েছেন শহরের লং আইল্যান্ড নিবাসী এক ব্যক্তি, যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেন, ব্রুকলিন ও কুইন্স’র দুজন এবং আরও একজন যিনি সম্ভবত ভ্রমণ করেছেন।

নিউ ইয়র্কের গভর্নর কেথি হচুল বলেছেন, “শংকিত হওয়ার কোন কারণ নাই।আমরা যখন যে সংবাদ পাচ্ছি লোকজন সেটা জানুক, এটাই আমরা নিশ্চিত করতে চাই”।

নিউ ইয়র্ক সিটির মেয়র, বিল ডে ব্লাজিও বলেন, ভৌগোলিকভাবে পসিটিভ পরীক্ষার বিস্তারে বোঝা যাচ্ছে যে এই কভিড-১৯ ‘এর এই প্রকরণটি শহরে সমাজের মাধ্যমে ছড়াচ্ছে, কোনো একটি বিশেষ ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্র ক্যালিফর্নিয়া রাজ্যে একজনের শনাক্ত হওয়ার খবর পাওয়ারএকদিন পরেই এই নতুন সংবাদ আসে, ক্যালিফোর্নিয়ার সেই ব্যক্তি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন।

কর্মকর্তারা বৃহস্পতিবার কলোরাডোতে বসবাসকারী এক নারীর আক্রান্ত হওয়ার কথা জানান। তিনিও সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন।

আয়োজকেরা জানান, নভেম্বরের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত “দি এনিমে এনওয়াইসি ২০২১” সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রায় ৫০,০০০ লোক। সম্মেলনে যোগ দেয়া লোকজনদের মাস্ক পড়া আবশ্যকীয় ছিল এবং অন্তত একটি টিকা নিয়েছেন এমন প্রমাণ দেখানোর কথা ছিল।

নিউ ইয়র্কের কর্মকর্তারা জানান, বার্ষিক মেসি’র থ্যাংক্সগিভিং ডে প্যারেড অনুষ্ঠানের আগে তারা জেকব কে জাভিটস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়া সম্মেলনে যোগদানকারীদের খোঁজখবর নিচ্ছেন।

টিকা নেয়া লোকজনদের জন্য যুক্তরাষ্ট্রকে উন্মুক্ত করে দেয়াতে বার্ষিক মেসি’র থ্যাংক্সগিভিং ডে প্যারেড অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারেন টিকা নেয়া এমন বহু আন্তর্জাতিক পর্যটক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com