সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন পরিবর্তনের অঙ্গীকারে মাসুম ভূঁইয়ার এবার এগিয়ে যাওয়ার পালা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৬.০৯ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হয়েছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি এই জয়ের মালা পরেছেন। পৌরসভার অসম্পূর্ণ কাজ অনুন্নত এলাকা এবং দুঃখি দরিদ্রের পক্ষে কাজ করবেন এই নবনির্বাচিত মেয়র এমনই প্রত্যাশা করেন পৌরসভার সর্বসাধারণ নাগরিক। রোববার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বেসরকারিভাবে তাকে মেয়র ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী মাসুম ভূঁইয়া ৩৭ হাজার ৭০৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহির উদ্দিন দুই হাজার ৫১৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাকিরুল আল মামুন ৪৭০ ভোট ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) আবদুর রহিম ২৮৫ ভোট পেয়েছেন। তবে এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে হাতপাখার প্রার্থী পুনরায় নির্বাচন দাবি করে দুপুরে ভোট বর্জন করেছেন। সূত্র জানায়, পৌরসভার ১৫ ওয়ার্ডে ৭১ হাজার ৩২২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৪১ হাজার ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৫৩ ভোট বাতিল হয়েছে।

পৌরসভায় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোট প্রদান করেছেন। নব-নির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন। আমি মেয়র নির্বাচিত হয়েছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌরবাসীর উন্নয়নে কাজ করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার আট ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। নিয়ম অনুযায়ী বাকি তিনপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com