সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে নৌকার ৩ ও সতন্ত্র ৪ জন ইউপি চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৭.০৫ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে
 আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের ৩ জন ও সতন্ত্র ৪ জন প্রার্থীকে চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা হয় ।
প্রশাসনের কঠোর নজরদারিতে কোন অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সুষ্ঠভাবে উপজেলার ৭টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিতা হয়। নির্বাচনে ৭টি চেয়ারম্যান পদের বিপরিতে ২৬ জন ভোট যুদ্ধে অংশগ্রহন করেন। সর্বশেষ গতরাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী ।
ফলাফল ঃ ১নং এলুয়াড়ী ইউনিয়নে মওলানা নবীউল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৫৭৮৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদন্দি মোঃ আব্দুস সালাম প্রামানিক নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪৯৬০টি।
২নং আলাদিপুর ইউনিয়নে মোঃ নাসমুশ সাখির (বাবলু) চশমা প্রতিক নিয়ে ৫৩২৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি শ্রী সুকান্ত সরকার(নৌকা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩৮৫টি।
৩নং কাজিহাল ইউনিয়নে মানিক রতন নৌকা প্রতীক নিয়ে ৬১৪৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ আশরাফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৫৮৩টি।
৪নং বেতদিঘী ইউনিয়নে শাহ মোঃ আব্দুল কুদ্দুস নৌকা প্রতীক নিয়ে ৬৫৪৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ মেজবাউল ইসলাম ঘোটা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৭৩২টি।
৫নং খয়েরবাড়ী ইউনিয়নে মোঃ এনামুল হক নৌকা প্রতীক নিয়ে ২৭২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ মঞ্জুরুল হক আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৩৪৩টি।
৬নং দৌলতপুর ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৫৩২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ আব্দুল আজিজ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪১৬৬টি।
৭নং শিবনগর ইউনিয়নে মোঃ ছামেদুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫৮৫৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫২৮২টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com