সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ নানা কর্মসূচির মাধ্য দিয়ে শুরু

  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৫.৩৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আজ রোববার  মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ নানা কর্মসূচির মাধ্য দিয়ে শুরু হয়েছে।
সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ শুভ উদ্বোধন করেন।
সাত দিনব্যাপী মিলিটারি পুলিশ সপ্তাহ আগামী ৪ ডিসেম্বর সমাপ্ত হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ ঢাকাসহ সকল সেনানিবাসে ব্যক্তিগত ও ট্রাফিক শৃঙ্খলা সম্পর্কে সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন করনীয় ও পালনীয় সর্ম্পকে উদ্বুদ্ধ করতে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ আয়োজন করা হচ্ছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মিলিটারি পুলিশ সপ্তাহ ভিন্ন মাত্রা যোগ করেছে। শৃঙ্খলার মূলমন্ত্রে দীক্ষিত সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের সকল সদস্য সেনানিবাসসমূহে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক শৃংখলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, কোর অব  মিলিটারি পুলিশ শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মিলিটারি পুলিশ কোরের সদস্যরা উচ্চমানের পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২১ উদ্বোধনকালে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল বলেন ‘মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃংখলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনাসদস্যদের শৃংখলার মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে।’ মিলিটারি পুলিশ সপ্তাহকে সার্বিকভাবে সফল করার জন্য তিনি সকল সংস্থার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তাগণ ছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com