সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সকল প্রস্তুতি সম্পন্ন, আজ ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন

  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৫.২৪ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে ও প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে আজ ২৮ নভেম্বর দিনাপুরের ফুলবাড়ীতে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে।
এবার ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি চেয়ারম্যন পদের বিপরিতে ২৬ জন,  ২১টি সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরিতে  ৮৭ জন ও ৬৩টি সাধারন সদস্য পদের বিপরিতে ২১৯ জনসহ মোট ৩৩৩ প্রার্থী এই ভোট যুদ্ধে অংশগ্রহন করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরোপক্ষ ও গ্রহণযোগ্য করতে উপজেলার সকল পর্যায়ের প্রশাসন তৎপরতা লক্ষ করা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারেই প্রথম নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে সরবরাহ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ রির্টানিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন, আমরা নির্বাচন গ্রহণযোগ্য করতে ও সংঘাত এড়াতে প্রশাসনিক পর্যায়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১৭ আনসার সদস্য এছাড়াও ৩ প্লাটুন বিজিবি সদস্য, ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রে, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মাঠে থাকবেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মোঃ আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের পুলিশ সদস্যদের পাশাপাশি দুই জন অতিরিক্ত পুলিশ সুপার, ইউনিয়ন পর্যায় ৭ জন করে ইউনিক ফোর্স ঢহল দিবেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ১২ জন করে স্ট্রাইক ফোর্স ঢহল দিবেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ ওয়াজেদ আলী বলেন, ভোট সুশৃঙ্খল করতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, যথাযথ ভাবে যাচাই বাছাই করে কেন্দ্র গুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়েন্ত্রনে প্রশাসনের সাথে ভোট কন্ট্রলরুমের যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com