সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনার নতুন ধরণের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন স্থগিত

  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৫.০৩ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন নতুন ওমিক্রন কোভিড-১৯ ভেরিয়ান্টের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ৪ বছরের মধ্যে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার বৃহত্তম বাণিজ্য সম্মেলন।
ডব্লিউটিও আশা করেছিল যে চার দিনের সম্মেলনে দুর্বল সংগঠন থেকে সংস্থাটি নতুন প্রাণের শ্বাস ফেলবে, মৎস ভর্তুকির মতো সমস্যা সমাধানের জন্য বছরের পর বছর চেষ্টা করার পর এখনো আটকে আছে।
নতুন মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা আশা করছিলেন, এই সম্মেলনে মতভেদ দূর করতে, কোভিড ভ্যাকসিনের পেটেন্ট তুলে নেয়ার বিষয় একটি চুক্তির দিকে অগ্রসর হতে এবং মহামারি মোকাবিলায় ডব্লিউটিও’র ভূমিকা তুলে ধরার জন্য সুযোগ পাবেন।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগজনক ভেরিয়েন্ট ওমিক্রনের নাম ঘোষণার পরে এই বাণিজ্য সম্মেলন শুরুর চার দিন আগে তা স্থগিত করা হয়।
নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কে অনেক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে  দিয়েছে।  সেখানে ৯ নভেম্বর প্রথম এই স্ট্রেন শনাক্ত করা হয়।
এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, “মহাপরিচালক হিসাবে আমার অগ্রাধিকার হলো এমসি ১২তে (মন্ত্রী পর্যায়ের ১২ তম সম্মেলন) অংশগ্রহনকারী সকল মন্ত্রী, প্রতিনিধি এবং সুশীল সমাজের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া।”
জেনেভায় এই সম্মেলনে ১৬৪টি সদস্য দেশের ১০০ বেশী মন্ত্রী এবং ৪,০০০ বেশী প্রতিনিধি অংশ নেয়ার কথা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com