সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি আন্দোলন করে, ধর্মকে ব্যবহার করে ধর্মান্ধদেরকে সাথে নিয়ে ক্ষমতায় আসতে চায় : মো. আব্দুর রাজ্জাক

  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৫.০০ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

বিএনপি নানান অজুহাত ও অরাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা  করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা আন্দোলন করে, ধর্মকে ব্যবহার করে ধর্মান্ধদেরকে সাথে নিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদেরকে মনে রাখতে হবে ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে।
আব্দুর রাজ্জাক আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণের মিলন চত্বরে শহীদ ডা. মিলন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বিএমএ) শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় রয়েছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, চোরাগলি পথে অগণতান্ত্রিকভাবে ও ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায় তারা এ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে  ষড়যন্ত্রে লিপ্ত। গণতন্ত্রকে নির্মূল ও নির্বাসনে পাঠাতেই তারা অপপ্রয়াস চালাচ্ছে।
ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষকে বার বার আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে।  পাকিস্তান আমলে  বার বার গণতন্ত্রের উপর আঘাত এসেছে। দুঃখজনক হলো স্বাধীন বাংলাদেশে ১৯৯০ সালেও স্বৈরাচার দমন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ ডা. মিলন, শহীদ নুর হোসেনসহ অনেককে প্রাণ দিতে হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কোন দিন ক্ষমতায় আসতে না পারে; এ বিষয়ে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com