সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁ জেলা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৯.১৬ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা ফুটবল লীগ-২১ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টায় নওগাঁ স্টেডিয়ামে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন নওগাঁ সদর  আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ।
৯০ মিনিট খেলায় উদ্ধোধনী ম্যাচে নবারুণ সংসদ -অলিম্পিক ক্রিড়া সংসদ ১-১ গোলে ম্যাচ ড্র হয়। এ সময় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি  মো. মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমুখ।
এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান রেফারি মো. বেলাল হোসেন, সহকারী রেফারি শামীম আহম্মেদ, আব্দুল মমিন,মো. হোসাইন।
এসময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে সবাই মিলে ফুটবল কে আরও সামনে এগিয়ে নিতে জেলা ফুটবল লীগ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ সময় ষ্টেডিয়ামে ফুটবল প্রেমী শত শত দর্শকের উপস্থিতি ছিলো। আগামী ২৭ নভেম্বর লাগাতার চলবে ১ম রাউন্ডের খেলা। নওগাঁর ৮টি দল এ খেলায় অংশগ্রহণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com