সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তৃতীয় ধাপে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন লক্ষ্মীপুরে শেষ মুহুর্তের প্রচারনায় সরগরম

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৯.১২ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ  হিসেবে  লক্ষ্মীপুরে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে  জেলায়  ১টি পৌরসভা ও ২০ টি ইউনিয়ন পরিষদের শেষ মুহুর্তের নির্বাচনি প্রচারণায় মাইকের শব্দে সরগরম চারদিক।
২৮শে নভেম্বর তৃত্বীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত  হবে। সেই  হিসেবে আজ ২৬ নভেম্বর মধ্য  রাত  থেকে সকল প্রকার নির্বাচনি প্রচার প্রচারনা বন্ধ  হয়ে যাবে ।
তাই প্রার্থীগন যার যার হিসাব কষে শেষ মুহুর্তে প্রচার ও পরিকল্পনা  ঠিক করছেন। জেলায় ১ টি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মধ্যে  রয়েছে লক্ষ্মীপুর সদর পৌরসভা, রায়পূর উপজেলায়  ১০ টি ইউনিয়ন এবং রামগঞ্জ উপজেলার ১০ টি  ইউনিয়ন।
জেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীকে নির্বাচন করছেন তাদের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে আওমীলীগের জেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক  মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  জহির আল মামুন  মোবাইল প্রতীক। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের  জহির উদ্দিন (হাতপাখা), ও এনডিএমের আব্দুর রহিম স্বপন।  পৌরসভার চেয়ারম্যান প্রার্থী  ৪ জন. ১৫ টি ওয়ার্ডে পুরুষ  কাউন্সিলার পদে ৮০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ২০  প্রতিদন্ধিতা করছেন  ।
রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩ টিতে বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, ৩নং চর মোহনা ইউনিয়নের মোঃ সফিক পাঠান, উত্তর চরবংশী  ইউনিয়নের মোঃ আবুল হোসেন ও রায়পুর  ইউনিয়নের সুমন চৌধুরী ।
বাকী ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৯ জন, পুরুষ সাধারন সদস্য প্রার্থী ৪৬০ জন ও সংরক্ষিত মহিলা  সদস্য প্রার্থী ৪১ জন ।  দুই উপজেলার স্বতন্ত্র প্রার্থীগন ভোটের দিন নৌকা প্রতীকের প্রার্থীদের  পক্ষ হতে গোলযোগের আশংকা করে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট  অভিযোগ জানালে জেলা প্রশাসক  ও পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আস্বাস দিয়েছেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com